দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জর্ডানের বিপক্ষে পরীক্ষামূলক একাদশ নামিয়েছে আর্জেন্টিনা। এই একাদশে লিওনেল মেসিসহ আর্জেন্টিনার আগের ম্যাচের ৯ খেলোয়াড়ের জায়গা হয়নি। অবিশ্বাস্য হলেও সত্যি (২) এক বিশ্বকাপ খেলে ফেললেও লাউতারো মার্তিনেজ গোল পাননি একটিও। সেই তিনি অবশেষে বিশ্বকাপে গোলের খাতা খুললেন। পেনাল্টি থেকে জর্ডানের জালে বল জড়ালেন তিনি। ৩১ মিনিটে বক্সে ফাউলের শিকার হয়েছিলেন মার্কোস সেনেসি। ভিএআর যাচাইয়ের পর পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে গোলটা করেন লাউতারো।
এদিকে, আলজেরিয়া-অস্ট্রিয়া মুখোমুখি হয়েছে। ম্যাচের প্রথমার্ধে আলজেরিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে অস্ট্রিয়া। এই ম্যাচের ফলের ওপর তাকিয়ে আছে ইরানও। কারণ এই ম্যাচে কোনো এক দল হেরে গেলে ইরান প্রথমবারের মতো চলে যাবে বিশ্বকাপ নকআউটে।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস, জিওভানি লে সেলসো, নিকো পাজ, লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ।
জর্ডান একাদশ: ইয়াজিদ আবুলাইলা, এহসান হাদ্দাদ, মোহান্নাদ আবু তাহা, হুসাম আবু দাহাব, ইয়াজান আল আরব, আবদাল্লাহ নাসিব, নিজার আল রাশদান, নূর আল রাওয়াবদেহ, আলি আজাইজেহ, আলি ওলওয়ান ও ওদেহ ফাখৌরি।
কেএম